রু দাস

চিত্রকর, ভাবুক , বছর সাতেক বয়স

“ছবিটা নিয়ে নানা জনে নানা কথা বলেছে। রু-কে তার গোটাটাই জানিয়েছি। তার উত্তরে বেশ কয়েকদিন জুড়ে ও একটা কথা বলেছে, যা আমি নিজেও ভাল বুঝিনি, কিন্তু কথাটা আকর্ষণীয় লেগেছে। ও বলেছে, এটা হল রাজার বাড়ি থেকে একটু দূরে গরিবলোকের বাড়ি, তাদের যাতে খারাপ না-লাগে, তাই একটু সুন্দর বানিয়ে দেওয়া হয়েছে বাড়িটাকে। পাশের ওগুলো ও প্রথমে গেট আঁকতে চেয়েছিল, পরে গাছই বেশি মানাচ্ছে দেখে ও ফুলগাছ করে দিয়েছে। আমি একটু উদ্ভট লাগায় বলেছিলাম, গেট মানে? রু বলল, ওই যে গেট বানায় না, বাড়ি সুন্দর করতে। তখন আমার মনে পড়ল, দুতিনদিন আগেই আমার এক পুরনো ছাত্রের বাড়িতে ও গিয়েছিল, সেখানে বিয়ের প্রস্তুতি হিশেবে গেটটাকে সাজানো হতে দেখেছিল…” – রু’র বাবা

রাজার বাড়ির থেকে একটু দূরের বাড়ি

2 thoughts on “রু’র ছবি

Comments are closed.